বিনোদন

শাহরুখ–দীপিকার ‘কিং’-এ বড় চমক! অন্তঃসত্ত্বা অবস্থাতেই শুটিং, ফাঁস ভাইরাল দৃশ্য

বলিউডে ফের চর্চার কেন্দ্রে ওশাহরুখ খানের আসন্ন ছবি ‘কিং’। ২০২৬ সালের বহুল প্রতীক্ষিত এই প্রজেক্ট ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হল, যখন ছবির সেট থেকে ফাঁস হল দীপিকা পাড়ুকোনের সঙ্গে তাঁর শুটিংয়ের দৃশ্য।

শাহরুখ আগেই ইঙ্গিত দিয়েছিলেন, দীপিকা তাঁর ‘লাকি চার্ম’। সেই বিশ্বাস বজায় রেখেই ‘কিং’-এ আবারও একসঙ্গে দেখা যাবে এই সুপারহিট জুটিকে। তবে এবারের চমক অন্য জায়গায়, অন্তঃসত্ত্বা অবস্থাতেও শ্যুটিং করছেন দীপিকা, যা এতদিন গুঞ্জন থাকলেও এবার ছবির মাধ্যমে কার্যত সত্যি প্রমাণিত। সম্প্রতি স্বামী রণবীর সিংহের সঙ্গে মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। পরে জানা যায়, তাঁরা কেপ টাউনের উদ্দেশে রওনা দিয়েছেন। সেখানেই চলছে ‘কিং’-এর গুরুত্বপূর্ণ অংশের শুটিং। আর সেখান থেকেই ভাইরাল হয়েছে সেটের একাধিক ছবি।

ফাঁস হওয়া ছবিতে দেখা যাচ্ছে, সোনালি লম্বা গাউনে দীপিকার খোলা চুল, কানে দুলে নজরকাড়া লুক। পাশে শাহরুখ, স্ট্রাইপ়ড শার্ট, কালো প্যান্ট ও চশমায় স্বাভাবিক ক্যারিশমায় ধরা দিয়েছেন। এক দৃশ্যে শাহরুখের হাত ধরে রয়েছেন দীপিকা যা তাঁদের অনস্ক্রিন রসায়নের পুরনো ম্যাজিককেই মনে করিয়ে দিচ্ছে। ছবিগুলি প্রকাশ্যে আসতেই মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ভক্তদের একাংশ দীপিকার পেশাদারিত্বের প্রশংসা করেছেন, আবার কেউ কেউ মাতৃত্বের মাঝেও তাঁর কাজের প্রতি দায়বদ্ধতাকে কুর্নিশ জানিয়েছেন। সব মিলিয়ে, ‘কিং’ শুধু একটি বড় বাজেটের ছবি নয়, বরং শাহরুখ-দীপিকার জনপ্রিয় জুটি, আন্তর্জাতিক লোকেশন এবং এই নতুন চমকের কারণে ইতিমধ্যেই ট্রেন্ডিং তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে। এখন দেখার, মুক্তির পর এই ম্যাজিক বক্স অফিসে কতটা ঝড় তোলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.