চীনকে দমাতে জোট করছে একের পর এক চীন বিরোধী দেশ। বিশেষ করে দক্ষিণ চীন সাগরে চীনকে ক্ষমতাশুণ্য করতে জোট করছে ভারত, অস্ট্রেলিয়া ,ও জাপান। দক্ষিণ চীন সাগরে চীনের সবচেয়ে বড় শক্তি হলো চীনের সাবমেরিন। সেই সাবমেরিনকে যাতে পরাজিত করা যায় সেই জন্যই একের পর এক অত্যাধুনিক টেকনোলজি। সেই টেকনোলজিতে বড় বিনিয়োগ করেছে ভারতও।
চীন এখন বিশ্বের প্রথম সারির শক্তিশালী দেশগুলোর মধ্যে একটি। সেই দেশকে দমানোর জন্য এবার নজর দিচ্ছে জাপান অস্ট্রেলিয়ার মতো দেশগুলি। এমনকি সেই জোটে বড় বিনিয়োগ করেছে ভারতও। কিছু দিন আগে মায়ানমারের জন্য সাবমেরিন উপহার দিয়েছিল ভারত সরকার। সেই সাবমেরিনে রয়েছে অত্যাধুনিক টেকনোলজি। প্রায় ৩০ বছর আগে চীনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে ছিল হয়েছিল ভিয়েতনাম। সেই ভিয়েতনাম কেও এবার আনা হয়েছে এই জোটের মধ্যে। তাকে উপহার দেওয়া হয়েছে একটা সাবমেরিনও। শুধু সাবমেরিনই শেষ নয়, এরপরেও ভিয়েতনামের সঙ্গে বড় চুক্তি করেছে ভারতবর্ষ। ভিয়েতনাম কে 100 মিলিয়ন ডলার ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। ভিয়েতনামের নৌ সেনাবাহিনীকে আরও শক্তিশালী করার জন্য এই অর্থ প্রদান করা হয়েছে।
চীনের বিরুদ্ধে একাধিক জোট সংঘটিত হলেও চীন যথেষ্ট শক্তিশালী একটি দেশ। এখন যেকোনো শক্তিশালী দেশের সঙ্গে টক্কর দেবার ক্ষমতা রাখে এই চীন। এমনি চলতে থাকলে কিছু বছর পর বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের তকমা পেয়ে যেতে পারে চীন। তবে এই চিকেন বিরোধী জোট কি হারাতে সক্ষম হবে চীনকে?না নতুন কোন শক্তি নিয়ে ধেয়ে আসবে চীন? সেই নিয়েই এখন চর্চিত বিশ্ব রাজনৈতিক মহল।







