কলকাতা

মহেশতলার পথ দুর্ঘটনায়, ফিরহাদকে টেলিফোন মুখ্যমন্ত্রীর

ট্যাঙ্কারের ধাক্কায় মৃত্যু হল দুই কিশোরের। ঘটনাটি ঘটেছে মহেশতলার বজবজ ট্রাঙ্ক রোডের চন্দননগর এলাকায়।স্থানীয় বাসিন্দারা মৃত কিশোরের দেহ নিয়ে রাস্তায় নেমে দাবি করেন, “পুরসভার গাফিলতিতেই এমন বিপদ ঘটেছে।”

বুধবার দুপুরে মহেশতলার বজবজ ট্রাঙ্ক রোডে রাস্তা পারাপার করার জন্য সানোয়ার মোল্লা (১৪) এবং আরিয়ান মোল্লা (১৮) নামে দুই কিশোর দাঁড়িয়েছিল। তখন হঠাৎ একটি ট্যাঙ্কার তাদের সজোরে ধাক্কা মারায় ঘটনাস্থলেই মৃত্যু হয় এক কিশোরের এবং অপর একজনকে তৎক্ষণাৎ উদ্ধার করে বেহালা বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা সেই কীশোরকে মৃত বলে ঘোষণা করেন।

উত্তেজিত এক এলাকাবাসী বলেন,”ওরা রাস্তা পার করার জন্য অপেক্ষা করছিল। পিছন থেকে একটি ট্যাঙ্কার এসে ধাক্কা মারে। গ্যাস বোঝাই ওই ট্যাঙ্কারটি এসে সোজা ধাক্কা মারে। তখন ওরা দু’জন ছিটকে পড়ে যায়। একজনের মৃত্যু হয়েছে। অপরজন হাসপাতালে গিয়ে মারা যায়।”

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,”ওই রাস্তা বেহাল হলেও, সারাই হয়নি দীর্ঘদিন ধরে।”স্থানীয় বাসিন্দারা আরও দাবি জানিয়ে বলেন, “মহেশতলা পুরসভার চেয়ারম্যান দুলাল দাসকে ঘটনাস্থলে আসতে হবে”। গোটা ঘটনায় ক্ষুব্ধ জনতার সঙ্গে রীতিমতো বচসা শুরু হয় পুলিশের।রাস্তায় অবরোধ তোলার জন্য পুলিশ লাঠিচার্জ করলে স্থানীয়রা পুলিশকে লক্ষ্য করে ইট ছুঁড়তে শুরু করে।

অন্যদিকে পথ দুর্ঘটনায় দুই কিশোরের মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের কাছে টেলিফোন করে ঘটনার বিস্তারিত জানতে চান।সূত্রের খবর, স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ওই রাস্তা দ্রুত মেরামত করার নির্দেশ দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.