দেশ

কাতারে ৮ ভারতীয় প্রাক্তন নৌসেনার মৃত্যুদণ্ডের নির্দেশ, এই ইস্যুতে সরব বিরোধী নেতৃত্বরা

গতকাল ভারতীয় নৌসেনার ৮ জন প্রাক্তন আধিকারিককে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে কাতারের এক আদালত। পাশাপাশি কাতারের আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ জানানোর কথা জানানো হয়েছে। কেন্দ্রীয় সরকারকে এই ইস্যুতে ওয়াইসি, মণীশ তিওয়ারির মতো বিরোধী নেতারা আক্রমণ করতে দেখা যায়।

এই ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে আসাদউদ্দিন ওয়াইসি লেখেন, “কাতারে প্রাক্তন নৌ কর্তাদের গ্রেফতার হওয়ার বিষয়টি আমি অগস্টেই উত্থাপন করেছিলাম সংসদে। আর এখন তাঁদের মৃত্যুদণ্ডের সাজা শোনানো হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো বুক ফুলিয়ে বলেন যে মুসলিম দেশগুলি নাকি তাঁকে ভালোবাসে। আমাদের প্রাক্তন নৌ কর্তাদের দেশে ফিরিয়ে আনা উচিত তাঁর। এটা খুবই দুর্ভাগ্যের যে আমাদের দেশের প্রাক্তন নৌ কর্তারা এখন মৃত্যুর মুখে দাঁড়িয়ে।”

এদিন সরাসরি মোদীকে আক্রমণ করেন হায়দরাবাদের সাংসদ। তাঁর প্রশ্ন, “মোদী তো বলতেন, তাঁর সময়কালে নাকি মুসলিম দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক ভালো হয়েছে। তাহলে এমনটা কীভাবে হল?” অন্যদিকে কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি অভিযোগ করে বলেন, “এই ইস্যুতে এর আগে প্রাক্তন নৌসেনা কর্মী, পরিবারের সদস্য এবং সাংসদরা উদ্বেগ প্রকাশ করলেও সরকার সেদিকে নজরই দেয়নি।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.