পুজো কার্নিভ্যালের দিনই ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি।যার জেরে শিয়ালদহের দক্ষিণ শাখায় ঘণ্টার পর ঘণ্টা বন্ধ ট্রেন চলাচল।চরম ভোগান্তির শিকার যাত্রীদের।
শুক্রবার সন্ধ্যা ৭টা ১০ মিনিট নাগাদ গড়িয়ায় ট্রেনের ওভারহেড তার ছিঁড়ে যায়।যার জেরে শিয়ালদহ দক্ষিণ শাখার আপ ও ডাউন লাইনে লক্ষ্মীকান্তপুর, ক্যানিং, ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে পড়ে একের পর এক লোকাল ট্রেন।ভোগান্তির শিকার নিত্যযাত্রীরাও।এছাড়াও অফিস থেকে বাড়ি ফেরার সময় সমস্যায় পড়েন অনেকেই।
আজ কলকাতার রেড রোডে পুজো কার্নিভ্যালে অংশ নেয় শহরের বহু সেরার সেরা পুজো। বিজয়ার পরেও প্রতিমা দর্শনে রেড রোডমুখী হন অনেকেই।আর তার মাঝেই শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন বিভ্রাটে সমস্যা যে আরও গুরুতর আকার ধারণ করে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
এই মুহূর্তে ডাউন শাখায় আপাতত ট্রেন চলাচল শুরু হলেও আপ শাখায় প্রায় ঘণ্টাদুয়েক ধরে বন্ধ ট্রেন চলাচল।তার ফলে চরম ভোগান্তির শিকার পথচলতিরা







