নিজস্ব সংবাদদাতা: সুড়ঙ্গের পরেই আলো, রাজ্যপালের মন্তব্যের প্রেক্ষিতে কী মত দিলীপের? এদিন দিলীপ ঘোষের উবাচ, ‘পশ্চিমবঙ্গের লোকরাও সেই আলোর অপেক্ষায় আছে। কারন পুরোটাই তো অন্ধকার। রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তিনি আরও বলেন, আসলে প্রশাসনের ওপর মুখ্যমন্ত্রীর কোনো নিয়ন্ত্রণ নেই। যে যা খুশি করে বেড়াচ্ছে। তাই এই পরিণতি। মানুষ বুঝতে পারছে, তৃণমূল কে ভোট দিয়ে কি ভুল করেছি’।
অন্যদিকে, ভোটগণনায় বিজেপির ফলাফল প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে দিলীপের সাফ মন্তব্য, ‘কটা পাব জানিনা। তবে পাবো। জেলা পরিষদ, আমরা আমাদের এলাকায় ভাল ভোট করিয়েছি। তৃণমূল অনেক চেষ্টা করেছিল গোলমাল করার। এই যে ওরা বলছে ওদের লোক মারা গিয়েছে, ওদের লোক কেউ মারা যায়নি। গুন্ডা এবং সমাজবিরোধী, যারা টাকা নিয়ে ভোট করায়, তারা মারা গেছে। মানুষ প্রতিরোধ করেছে বলে ওদের বডি পড়ে গেছে। আগামি দিনেও মৃত্যু হবে। এবং সেটাও একতরফা হবে না’।
উল্লেখ্য, গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস এগিয়ে ১১৮টি আসনে। তৃণমূল এগিয়ে ১৬২৯ পঞ্চায়েত আসনে। বিজেপি এগিয়ে ৩৬৪ আসনে। বামফ্রন্ট এগিয়ে ৩৬২ পঞ্চায়েত আসনে।







