দেশ

জঙ্গিদের পুঁতে রাখা ল‍্যান্ডমাইনে পা দিয়ে নিহত এক জাওয়ান।

জঙ্গিদের পুঁতে রাখা ল‍্যান্ডমাইনে পা দিয়ে বিস্ফোরণে মৃত্যু এক জাওয়ানের। ঘটনাটি ছত্তীসগঢ়ের বিজাপুর জেলার। সোমবার সকালের এই ঘটনায় আরও তিন জন জাওয়ান আহত হয়েছেন বলে জানা গেছে।

পিটিআই সুত্রে খবর,সোমবার সকালে সেনাবাহিনীর কয়েক জন জওয়ান বিজাপুরের ভোপালপট্টনমের কাছে ইন্দ্রাবতী জাতীয় উদ্যানের জঙ্গলে পাইচারি করছিল। সেই সময় জঙ্গিদের পুঁতে রাখা একটি বিস্ফোরক (আইইডি)-এ পা দিয়ে ফেলেন এক জাওয়ান। বিস্ফোরণের জেরে চার জওয়ান আহত হন। তাঁদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার পর মৃত্যু হয়।

সুত্রের খবর, শহীদ জওয়ানের নাম দীনেশ নাগ। দিনেশ রাজ‍্য পুলিশের ডিআরজি পদে কর্মরত ছিলেন।
বাকি আহতদের অবস্থা স্তিতিশিল বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.