ফের কুকুরের হামলায় আক্রান্ত বছর সাতের এক শিশু। ঘটনাটি ঘটেছে দিল্লির রোহিনী এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, রোহিনী সেক্টর ২৫-এ বছর সাতের এক শিশু কন্যার উপর হামলা চালায় আমেরিকান বুলি প্রজাতির এক পোষ্য কুকুর। হাত, পিঠ, গলা, কান, পা, চোখ-সহ শরীরের একাদিক জায়গায় শিশুকে কামড় বসায় আমেরিকান বুলি নামের ওই কুকুর। ঘটনার পরপরই স্থানীয়রা দৌড়ে এসে ওই গুরুতর জখম অবস্থার ওই শিশুকে স্থানীয় হাসপাতালে ভর্তি করান চিকিৎসার জন্য। কুকুরের কামড়ের জেরে পরপর ১৫টি সেলাই পড়ে ওই কিশোরীর শরীরে। ওই ঘটনার পরপরই দিল্লির রোহিনী এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।







