কথায় আছে,” রাজায় রাজায় যুদ্ধ হয় উলুখাগড়ার প্রাণ যায়”। তবে এক্ষেত্রে উলুখাগড়ার পাশাপাশি প্রাণ যাচ্ছে নির্মম ছোটো ছোটো শিশুদের। রীতিমতো শিশুদের মৃতদেহের এক স্তুপ তৈরি হয়েছে ইজরায়েলে। “শিশুদের চিৎকার বন্ধ না হওয়া পর্যন্ত আমরা তাদের উপর গুলি চালিয়েছি” এমন ই বিস্ফোরক মন্তব্য করল এক হামাস জঙ্গি। সেই দিনই এখন তোলপাড় হচ্ছে গোটা বিশ্ব।
টানা ১০ দিন ধরে চলছে ইজরায়েল ও হামাসের ভয়ংকর আগ্নেয় যুদ্ধ। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে প্রায় ৩ হাজার ৬০০ শিশুর। এমন তাই জানিয়েছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়। ইজরায়েলি সেনার বন্দিত্বে থাকা এক হামাস জঙ্গি তার স্বীকারোক্তিতে বলেছে,”ইজরায়েলে একটি বাড়িতে ঢুকে পড়েছিলাম আমরা। সেখানে কয়েকটি বাচ্চা কাঁদছিল। ওদের উপর গুলি চালাতে শুরু করি। যতক্ষণ না পর্যন্ত ওদের কান্না একেবারে চিরদিনের মতো থেমে যাচ্ছে, ততক্ষণ গুলি চালিয়ে গিয়েছিলাম।” তবে এই স্বীকারোক্তি করার সময় একটু অনুশোচনা আসেনি তার মুখে। কি ভয়ংকর কি নির্মম সেই চিত্র।
এরপর ওই বন্দি হামাস সেনা আরও জানিয়েছে,”যতদিন না আমরা ইজরায়েলের চিত্র বিশ্ব মানচিত্র থেকে তুলে ফেলছি ততদিন আমরা শান্ত থাকবো না। আমরা অঙ্গীকারবদ্ধ তাই এখন পিছুপা হবো না আমরা।” এবং সাথেই অক্টোবরের সেই ভয়ংকর চিত্র আবারো ফিরে আসবে বলে জানিয়েছে ওই সেনা। “দরকার হলে তিন, চার ,পাঁচ, বার আক্রমণ করব আমরা। আমাদের অঙ্গীকারে আমরা যতদিন না সফল হচ্ছি ততদিন আমরা থেমে থাকবো না।” এমন বিস্ফোরক মন্তব্য করল সেই সেনা।







