সোমবার ভোরে পুরাতন মালদার বাইপাস সংলগ্ন ছোটসুজাপুর এলাকায় ঘটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। ফারাক্কা থেকে গাজলের দিকে আসা একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ট্রাকের চালক ও খালাশির।
স্থানীয়রা দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান। খবর পেয়ে মালদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুটি গাড়িকেই থানায় নিয়ে যায়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।







