আজ মুখোমুখি হতে চলেছে ইংল্যান্ড বনাম নেদারল্যান্ড। প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নদের এই পরিণতিতে অবাক হয়েছে ক্রিকেট দুনিয়া। পয়েন্ট টেবিলের শেষে ইংল্যান্ডের নাম মেনে নিতে পারছেন না কেউ-কেউ। অন্যদিকে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অঘটন ঘটালেও পরে ব্যাটের সেই ধার ধরে রাখতে পারেনি ডাচর। সাত ম্যাচের মাত্র দুটিতে জিতে স্কট এডওয়ার্ডসদের জায়গা হয়েছে নয় নম্বরে। দুই দলেরই সেমিফাইনালের স্বপ্নে ইতি হয়েছে।
গ্রুপ পর্বের প্রায় অন্তিম লগ্নে এসে পৌঁছেছে তেইশের বিশ্বকাপ । আজ, বুধবার বিশ্বকাপের ৪০ তম ম্যাচে মুখোমুখি হতে চলেছে ইংল্যান্ড ও নেদারল্যান্ড। আজ ম্যাচ শুরু হবে দুপুর ২ । ইংল্যান্ড বনাম নেদারল্যান্ডস ম্যাচটি আজ অনুষ্ঠিত হতে চলেছে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনর মাঠে।







