ভারতবর্ষের অধিকাংশ মানুষই দূরে যাত্রার জন্য বেছেনেয় ট্রেনকে। কিন্তু এই ট্রেন যাত্রার সবথেকে বড় সমস্যা হলো ওয়েটিং লিস্ট। যার ফলে চরম ভোগান্তির মুখে পড়তে হয় রেল যাত্রীদের। দাঁড়িয়ে দাঁড়িয়ে পেরোতে হয় পুরো রাস্তা। কিন্তু কিছুদিন পরই মিটতে চলেছে এই সমস্যা। নিজে ঘোষণা করলেন প্রধানন্ত্রী।
নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন,”অতীত হয়ে যাবে ওয়েটিং লিস্ট , ট্রেনে উঠলেই মিলবে নিশ্চিত আসন। ১ লক্ষ কোটি টাকা পেয়ে যাত্রী সুবিধার্থে আরো নতুন তিন হাজার ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। ফ্রেন্ডগুলি চালু হলেই ওয়েটিং লিস্ট বলে কিছু থাকবে না। জনগণের সুবিধা আর সুরক্ষায় মোদি সরকারের প্রধান লক্ষ।”







