মাধ্যমিক পরীক্ষার এডমিট না পেয়ে অভিভাবকেরা আদালতে দারস্ত হয়েছিল। অবশেষে আদালতের নির্দেশই পরীক্ষা দিল দুই ছাত্রী। মধ্যশিক্ষা পর্ষদের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন স্কুলের প্রধান শিক্ষিকা। নিউ বনগাঁ গার্লস হাই স্কুলের ঘটনা। ওই দুই ছাত্রীর নাম স্নেহা দে ও সোনালী দাস। সোমবার বনগাঁ কুমুদিনী উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিয়ে খুশি মনে বাড়ি ফেরে দুই ছাত্রী।
স্কুল সূত্রে জানা গিয়েছে মাধ্যমিক পরীক্ষার জন্য ছাত্রীদের আবেদন পত্র পূরণ করতে গিয়ে স্কুল কর্তৃপক্ষ দেখে তিন ছাত্রীর আবেদনপত্র নেই। এরপরে স্কুলের পক্ষ থেকে দুমাস ধরে শিক্ষা দপ্তর মধ্যশিক্ষা পর্ষদের ঘোরাঘুরি করে |







