উত্তরকাশীর টানেলের ভয়ংকর ধসের ফলে এখনো আটকা পড়ে আছে একাধিক শ্রমিক। তোমাদের সেখানে শুরু হয়েছে উদ্ধারকার্য। তবে এখনো বহু মানুষকে উদ্ধার করতে পারেনি উদ্ধার কর্মীরা। এই ঘটনার পর্যবেক্ষণ করতে হাজির হন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী।
এই প্রসঙ্গে তিনি বলেন,”আমি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমি ঘটনাস্থলও পরিদর্শন করেছি। যারা ভিতরে আটকে পড়েছেন তাদের পরিবারের সদস্যদের সাথেও কথা বলেছি।”
এরপর তিনি আরো বলেন,”খাবার, জল এবং ভিতরে আটকে পড়া লোকদের অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। প্রধানমন্ত্রী মোদীও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। “







