অফবিট

এক কেজি আলুর দাম ৫০হাজার টাকা!

আলু হল এমন একটি সবজি যেটা ছাড়া কোন রান্নাই বোধহয় ঠিক সম্পূর্ণ হয় না। আলুর ভর্তা, আলু ভাজা এই দুটি বোধহয় পছন্দ করেনা এমন লোক খুঁজে পাওয়া যাবে না। রান্নাটা আলু ছাড়া জাস্ট চিন্তাই করা যায় না। অন্য সবজির তুলনায় আলু বেশ অনেকটাই সস্তা। আলুর চাহিদা সারা বিশ্বের দরবারে অভাবনীয়। আলুর দাম বেড়ে যদি 40 থেকে 50 টাকা হয়ে যায় তবে সবার কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়। কখনো এটা আপনার জানা আছে আলুর দাম হতে পারে কয়েক হাজার টাকা কেজি। বিশ্বাস না হলেও এটাই সত্যি এমন এক ধরনের আলু আছে যার দাম 40 থেকে 50 হাজার টাকা কেজি। বাংলাদেশী টাকায় এই আলোর দাম হবে 51 থেকে ৬৪ হাজার টাকা অব্দি।

অবিশ্বাস্যকর এই আলুর নাম হলো’লা বোনোতে’। এই আলুটিকে বছরে মাত্র ১০ দিনই পাওয়া যায়। ফ্রান্সের ইলে দ্য নয়েরমোঁতিয়ের দ্বীপে এই ধরনের আলুর চাষ করা হয়। এই আলু চাষ করা হয় মাত্র ৫০ বর্গমিটার এলাকা জুড়ে। কারণ এই আলুর প্রজাতি টি খুবই বিরল প্রজাতির আলু।’লা বোনোতে’ চাষ হয় বালু জমিতে। সমুদ্রের আগাছা এবং প্রবাল এই দুটিকে সাল হিসেবে ব্যবহার করা হয়। এই আলুর দাম বেশি হওয়ার অন্যতম কারণ এটি।

‘লা বোনোতে’জাতের এই আলুটি শুধুমাত্র দামে বিখ্যাত তা নয় এর স্বাদও মনে রাখার মত। একটু টক সাদের আলু এটি। খেতে আবার একটু নোনতা নোনতা লাগতে পারে। এই আলু খেতে খানিকটা চীনাবাদামের মতো। খুবই যত্ন করে এই আলুর চাষ করতে হয় এবং খুব সাবধান হয়ে আলুকে মাটি থেকে তুলতে হয়। প্রত্যেক বছর এক সপ্তাহ লাগে এই আলুকে মাটি থেকে তুলতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.