রাজনীতি

শারীরিক অবস্থা ‘আনফিট’ রিপোর্ট জেল হাসপাতালের

রেশন বণ্টন দুর্নীতি মামলায় আগামী ৬ই নভেম্বর পর্যন্ত জ্যোতিপ্রিয় মল্লিককে ইডি হেফাজতের নির্দেশ দেওয়ার কথা শুনে হঠাত্‍ই অসুস্থ হয়ে পড়েছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।সওয়াল জবাবের সময় দাঁড়িয়ে থাকলেও আচমকা বসে পড়েছিলেন তিনি।কিছুক্ষনের মধ্যেই জ্ঞানও হারিয়েছিলেন ধৃত মন্ত্রী।আদালত কক্ষের বাইরে তাঁকে একটি বেঞ্চে বসানো হওয়ার পরে বিচারকের বাতানুকূল চেম্বারে নিয়ে যাওয়া হয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিককে। আনা হয় কলকাতা পুলিশের অ্যাম্বুলান্স।

এর আগেও বহুবার সংবাদ মাধ্যমের কাছে নিজের অসুস্থতার কথা স্বীকার করেছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী তথা জ্যোতিপ্রিয় মল্লিক। নিজের বাম দিক অবশ হয়ে যাচ্ছে, পক্ষাঘাত হয়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছিলেন রেশন দুর্নীতিতে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

সূত্রের খবর, জেল হাসপাতালের রিপোর্টেও এবার মন্ত্রীর শারীরিক অবস্থা ‘আনফিট’ বলে উল্লেখ করা হল। আজ ফের বালুকে ওরফে জ্যোতিপ্রিয় মল্লিককে আদালতে পেশ করার কথা। জেল হাসপাতালের ওই রিপোর্ট এদিন পেশ করা হবে আদালতে।

এদিন অসুস্থতার কারণে সশরীরে মন্ত্রীকে আদালতে হাজির করানোর পরিবর্তে ভার্চুয়ালি তিনি প্রেসিডেন্সি জেল থেকে যোগ দেবেন আদালতের শুনানিতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.