হাওড়া ব্রিজের কাছে এক ব্যবসায়ীর গাড়ি থেকে উদ্ধার হল লক্ষ লক্ষ টাকা। হাওড়া ব্রিজের উপর এই বিপুল টাকা উদ্ধার করেছে গোলাবাড়ি থানার পুলিশ। ওই গাড়ি থেকে পুলিশ উদ্ধার করেছে প্রায় নগদ ১৭ লক্ষ টাকা। পুলিশ সূত্রে জানা গেছে ওই ধৃত ব্যক্তি মালিপাঁচঘড়া এলাকায় একটি প্লাস্টিকের পাইপের কারখানার মালিক। তবে এই বিপুল পরিমাণ টাকার হিসেব না দেখানোয় আয়কর দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে তাকে।
ব্যবসায়ীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধারের ঘটনা আজ নতুন নয়। এর আগেও বাকিপুরের মত বড় বড় ব্যবসায়ের কাছ থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। সেরকমই হাওড়া স্টেশনের কাছে এক ব্যবসায়ীর গাড়ি থেকে উদ্ধার হলেও প্রায় ১৭ লক্ষ টাকা। পুলিশ সূত্রে জানা গেছে,” বেলুড়ের এক অভিজাত আবাসনে বসবাস করতেন তিনি। এদিন দুপুরে এই বিপুল পরিমাণ নগদ টাকা নিয়ে হাওড়ার উপর দিয়ে যাচ্ছিলেন তিনি। সেই সময়ই তার তল্লাশি চালায় পুলিশ উদ্ধার করে এই বিপুল টাকা।”
পুলিশের জিজ্ঞাসাবাদে ওই ব্যবসায়ী বলেন,”ডালহৌসি চত্বরে একটি ব্যাঙ্কে জমা দেওয়ার জন্য টাকা নিয়ে যাচ্ছিলাম আমি।”কিন্তু তারপর ওই টাকার কোন নথিপত্র দেখাতে পারেননি তিনি। বর্তমানে তিনি আয়কর দপ্তরের হেফাজতে রয়েছে এবং সেখানেই তার জিজ্ঞাসাবাদ চলছে।







