রাজনীতি

গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মধ্যেই জামিন, অভিযোগ প্রত্যাহারে মুক্ত শামস ইকবাল

সকাল প্রায় ৮টা নাগাদ গ্রেপ্তার করা হয় তৃণমূল কাউন্সিলর তথা ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ শামস ইকবালকে। তবে বিকেল ৪টার আগেই আদালত থেকে জামিন পেয়ে যান তিনি। অভিযোগকারী আদালতে মামলা প্রত্যাহার করে নেওয়ায় সরকারি পক্ষের আপত্তির সুযোগ থাকেনি। দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়ে যাওয়ায় অভিযোগ তুলে নেওয়া হয়েছে বলে জানা যায়।

কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামস ইকবালের বিরুদ্ধে ৭০ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগে গার্ডেনরিচ থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইন-সহ একাধিক গুরুতর ধারায় মামলা দায়ের করা হয়েছিল, যার মধ্যে জামিন-অযোগ্য ধারাও ছিল।

অভিযোগকারী, মেটিয়াবুরুজের ব্যবসায়ী মহম্মদ শাদাব দাবি করেন, ২০২৩ সালের জুন মাসে শামস ইকবাল এবং তাঁর সহযোগীরা তাঁর কাছে প্রায় ৭০ লক্ষ টাকা দাবি করেন। টাকা না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়া এবং পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ। অভিযোগ অনুযায়ী, টাকা দেওয়ার পরও তাঁকে একাধিকবার ভয় দেখানো হয়। এই ঘটনায় শামস ইকবাল ওরফে অনিল, মহম্মদ ফারাজ ওরফে বুন এবং ফিরোদ কুরেশি ওরফে চুরি ফিরোজের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতেই শামস ইকবালকে গ্রেপ্তার করা হয়। কিন্তু মামলাটি আদালতে ওঠার পর অভিযোগকারী অভিযোগ প্রত্যাহার করে নেওয়ায় আদালত তাঁকে জামিন মঞ্জুর করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.