জেলা

পুলিশ কর্মীদের উপর আক্রমণ! গ্রেপ্তার দম্পতি

পূর্ব বর্ধমানের কালনা আদালত চত্বরে পুলিশ কর্মীদের উপর চড়াও হওয়ার পর কয়েকজন পুলিশ কর্মীকে মারধরের অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করে সোমবার দুপুর দুটো নাগাদ কালনা মহকুমা আদালতে পাঠালো কালনা থানার পুলিশ।

ধৃতরা হল পরেশ চন্দ্র দাস ওরফে বাপি এবং তার স্ত্রী মিতা দাস, বাড়ি পূর্বস্থলী থানার অন্তর্গত উখড়া সড়াংপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, কয়েক মাস আগে পূর্বস্থলী থানার উখরার সড়াংপুর এলাকার ১৮ বছর বয়সী এক তরুণী নিখোঁজ হয়ে যায়। এরপর তার পরিবার পূর্বস্থলী থানায় অপহরনের অভিযোগ দায়ের করে। যদিও পুলিশ সূত্রে জানা যায়, ওই তরুণী বিধর্মী সম্প্রদায়ের একটি ছেলেকে ভালোবেসে বিয়ে করে। এরপরেই তরুণীকে গত বুধবার আদালতে তোলা হলে বিচারকের সামনে তরুণী জবানবন্দি দেয়। এরপরেই বিচারক পুলিশকে নির্দেশ দেয়, তরুণী  ইচ্ছানুসারে তার স্বামীর সঙ্গে থাকতে পারে, পরে  পুলিশ তরুণীকে থানায় নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়ে নির্দিষ্ট স্থানে পৌঁছে দিতে গেলে, পুলিশ কর্মীদের কাছ থেকে তাদের মেয়েকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ ওঠে তরুণীর বাপের বাড়ির লোকজনের বিরুদ্ধে। এমনকি সেই সময় কয়েকজন পুলিশ কর্মীকেও মারধরও  করে বলে অভিযোগ।  ঘটনায় অভিযুক্তদেরকে গ্রেফতার করে কালনা আদালতে পাঠায় কানলা থানার  পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.