কলকাতা

নেশা করা নিয়ে ঝামেলা, ছুরি দিয়ে বন্ধুকে আঘাত করলো যুবক

নেশা করা নিয়ে ঝামেলা হলো এক বন্ধুর সঙ্গে আরেক বন্ধুর। সেই ঝামেলায় বন্ধুর উপর ছুরি নিয়ে চড়াও হল আরেক নিয়ে। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে দমদম ক্যান্টনমেন্টের বৈদ্যনাথ স্কুলের সামনে। আহত যুবকের নাম রাকেশ, ও অভিযুক্ত যুবকের নাম প্রদীপ। আহত রাখিস কে ভর্তি করা হয় দমদম মিউনিসিপাল স্পেশালাইজ হাসপাতালে।

দুই যুবকের বন্ধুদের থেকে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই ঝামেলা চলছিল প্রদীপ ও রাকেশ এর মধ্যে। তারা বলে ওদের দুজনের মধ্যে ঝামেলার কারণ, ‘প্রদীপ মনে করতো রাকেশ ওর নেশা করার কথা পুলিশকে জানিয়ে দেয়’। সেজন্যই রাকেশ কে মারার সুযোগ খুঁজছিল প্রদীপ। গতকাল রাতে সেই সুযোগ পেয়ে যায় প্রদীপ।

প্রদীপ যখন হঠাৎ করে ছুরি নিয়ে চলা ভাবে রাকেশের উপর তখন কোনক্রমে প্রাণ বাঁচিয়ে পালিয়ে যায় রাকেশ। তারপর তার বন্ধুরা তাকে হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.