এনসিআরবি-র রিপোর্টে দেশের নিরাপদতম শহরের তকমা পেয়েছে কলকাতা। যেদিন এই শিরোপা জয়, সেদিনই ঘটল ধর্ষণের ঘটনা। আনন্দপুর থানা এলাকায় এক তরুণীকে মাদক খাইয়ে বেহুঁশ করে ধর্ষণের অভিযোগ উঠল। অভিযুক্ত ওই তরুণীর প্রাক্তন প্রেমিক উপর। তরুণীর জানিয়েছেন, ভাঙ্গা সম্পর্ক জোড়া লাগানোর জন্য তাঁকে ডেকে নিয়ে আসেন ওই যুবক।
তিনি বাংলা চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে। ওই তরুণীকে সিনেমায় সুযোগ করে দেওয়ার প্রলোভনও দেখান তিনি। থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর ২৪ ঘণ্টা কেটে গিয়েছে, এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।
২৪ বছর বয়সি ওই তরুণী আদতে আসানসোলের বাসিন্দা। বর্তমানে নিউ গড়িয়া এলাকায় থাকছিলেন। দেড় বছর আগে বেহালার এক যুবকের সঙ্গে পরিচয় হয়। প্রথমে বন্ধুত্ব, সেখান থেকে হয় প্রেম। কিন্তু প্রেমের সম্পর্ক বেশিদিন টেকেনি, বছর খানেক আগে সম্পর্ক থেকে বেড়িয়ে যান তরুণী। মাসখানেক আগে ফের যোগাযোগ করা শুরু করেন যুবকটি। তরুণী দেখা করতে না চাইলে বার বার জোর করতে থাকেন। নিউ গড়িয়া থেকে গাড়িতে করে আনন্দপুর থানা এলাকার এক বহুতলের সামনে আসেন তাঁরা। তরুণীর অভিযোগ, বেহুঁশ হয়ে পড়লে একাধিকবার ধর্ষণ করা হয় তাকে।
_____________________________________________________







