জেলা

বই কিনতে সাহায্য করার আশ্বাস দিলেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকারের

চাকরির পরীক্ষায় বসতে চাইলেও স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ায় আর্থিক প্রতিবন্ধকতা। তবে তা জানার পরেই সাহায্যের হাত বাড়িয়ে দেন মেদিনীপুরের পুলিশ সুপার। বই কিনে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।মেদিনীপুর শহরে কলেজ ময়দানে অনুষ্ঠিত হচ্ছে ১২তম জেলা বইমেলা। আর সেখানেই জেলার বিভিন্ন প্রান্তের পড়ুয়াদের সঙ্গে দেখা করেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার।

এদিন এই বিশেষ কর্মসূচিতে যোগ দেন ২০টি থানা এলাকা থেকে ১৬০ জন পড়ুয়া। আর এদিনের কর্মসূচিতে যোগ দিতেই এসেছিলেন দাঁতনের থানার মকরামপুরের বাসিন্দা কালাচাঁদ শিট।

তিনি ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করছেন এবং তৃতীয় বর্ষের ছাত্র। কালাচাঁদ জানান, পড়াশোনা শেষে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চান তিনি। কিন্তু, তার জন্য যে বই লাগবে তা তাঁর কাছে নেই। এমনকী, সেই বই কেনার সামর্থ্যও তাঁর নেই। এরপরেই তাঁকে বই কিনে দেওয়ার প্রতিশ্রুতি দেন পুলিশ সুপার।ধৃতিমান সরকার পড়ুয়াদের হাতে ২ হাজার টাকার গিফট ভাউচার তুলে দেন।

এদিনের কর্মসূচিতে পুলিশ সুপার ছাড়াও অতিরিক্ত জেলা পুলিশ সুপার, ডিএসপি এবং এসডিপিওরা অংশ নেন। পড়ুয়াদের সঙ্গে সাক্ষাত্‍ করার পর নিজেকে তাঁদের বড় দাদা হিসেবে পরিচয় দিয়ে ভবিষ্যতের জন্য পথ দেখান ধৃতিমান। তিনি বলেন, ‘অভিভাবকরা তোমাদের চলার পথ পরিচালনা করেন। আর আমি তোমাদের দিশা দেখানোর জন্য ডেকেছি। কেরিয়ারের মোড় কোন দিকে নিয়ে যাবে, তা তোমাদেরই ঠিক করতে হবে। কোথায় তোমরা শক্তিশালী এবং কোন ক্ষেত্রে দুর্বলতা রয়েছে তা তোমাদেরই ঠিক করতে হবে। কোনও কথা বলার সময় তোমাদের চিন্তাভাবনা করে তা বলতে হবে। তৈরি করতে হবে রুটিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.