রাজ্য

দুবার ব্রেন স্টোক হওয়া পেসেন্টকে ৪ ঘন্টা ফেলে রেখে ভর্তি না নেওয়ার অভিযোগ এনআরএসের বিরুদ্ধে

দুবার ব্রেন স্টোক হয়ে যাওয়া পেসেন্টকে সাড়ে চার ঘন্টা ফেলে রেখে ভর্তি না নিয়ে ফিরিয়ে দিল এন আর এস মেডিকেল কলেজ। বারাসাত করেয়া কদম্বগাছীর দেবী মন্ডলের স্বামী তপন কুমার মন্ডলের আরো অভিযোগ ওখানকার চিকিৎসক দেখে ভর্তি না নেওয়ার কথা যখন বলতে থাকেন তখন তাকে রিকোয়েস্ট করলে ১০ হাজার টাকা ডিমান্ড করেন ওই কর্মরত চিকিৎসক। ভর্তি করবার জন্য পাঁচ হাজার টাকার কথা বললেও শেষ পর্যন্ত ৫ হাজার টাকায় রাজি না হওয়ায় তাকে ভর্তি করা সম্ভব হয়নি। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে আবার ফিরিয়ে আনা হয় বারাসাত মেডিকেল কলেজে। সেখানে তাকে ভর্তি করা হয়। পরিবারের অভিযোগ এই রোগীর যদি কোন রকম ক্ষতি হয় সেক্ষেত্রে তার জন্য দায়ী থাকবে সম্পূর্ণ এনআরএস মেডিকেল কলেজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.