রাতের অন্ধকারে দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারালো তৃণমূল পঞ্চায়েত সদস্যের জামাই। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ পুলিস জেলার ইটাহারের মহা ফতেপুর বাজার এলাকায়। মৃত ওই যুবকের নাম তন্ময় সরকার। তিনি দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডির দেউখণ্ডার বাসিন্দা। পেশায় তিনি একজন কৃষক।
সূত্রের খবর, মৃত ওই যুবক তন্ময় সরকার সাহাভিটায় এক বিয়ের অনুষ্ঠান সেরে রাতে ফিরছিলেন। শশুরবাড়ি থেকে এক কিলোমিটার দূরে কিছু দুষ্কৃতী হঠাৎই তাকে লক্ষ্য করে প্রথমে গুলি করে। এরপর ধারালো অস্ত্রের কোপ দেয় বেশ কয়েকবার।
রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে চিৎকার করতে থাকেন। তার চিৎকার শুনে শুনে আসে আশেপাশের লোকজন। তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় রায়গঞ্জ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে চলে তার অস্ত্র প্রচার। অবশেষে পরের দিন ভোরে ওই ব্যক্তি মারা যান।
মৃতের শশুর তৃণমূলের পঞ্চায়েত সদস্য দেবকুমার সরকারের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনে তাকে সমর্থন জানিয়ে ভোটের প্রচার করেছিল। আর সেই কারণেই তার জামাইকে খুন হয়েছে। এই পুরো ঘটনায় বিজেপিকে নিশানা করেছেন তিনি। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।







