টেস্টে পাশ করতে না পারায় গড়িয়ায় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী আত্মঘাতী। নাম স্নেহা মুন্ডা। বাড়ি গড়িয়ায়। বাবা আগেই মারা গিয়েছেন। মা ও দুই বোন থাকত। বৃহস্পতিবার স্কুলে টেস্টের রেজাল্ট বের হয়। বাড়িতে স্নেহা জানায় সে পাশ করেছে। মা রেজাল্টের ছবি তুলে আনতে বলে। ফাইনাল পরীক্ষার ফর্ম ফিলাপের জন্য টাকাও নেই। সেই টাকায় ফর্ম ফিলাপ না করে বিরিয়ানি কিনে আনে স্নেহা। স্নেহা বিরিয়ানি খেতে ভালোবাসত বলে পরিবার সুত্রে জানা গিয়েছে। মা কাজে চলে যাওযায় বাড়ি ফাঁকাই ছিল। মাকে ফোনও করে। ফ্ল্যাটেই ওড়না দিয়ে আত্মঘাতী হয় স্নেহা। কাজ সেরে মা বাড়িতে ঢোকার সময় দেখেন ফ্ল্যাটের দরজা খোলা। ঢুকেই মেয়েকে এই অবস্থায় দেখে তিনি চিৎকার করেন। প্রতিবেশীরা দৌড়ে আসে। পুলিশকেও খবর দেওয়া হয়। দেহ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।
বাইট – ঝন্টু বিশ্বাস, আত্মীয়।
প্রলয় বিশ্বাস। আত্মীয়।







