পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার জেড়থান গ্রাম পঞ্চায়েতের কাঁটাবনি মৌজার তালপুকুর এলাকার ঘটনা। অভিযোগ, পনেরো- কুড়ি জনের সশস্ত্র দুস্কৃতীরা মুখে কাপড় বেঁধে গৃহস্থের বাড়ির মেন গেটের দুটো তালা ভেঙে বাড়ির মধ্যে ঢুকে আলমারি থেকে নগদ প্রায় সাড়ে আট লক্ষ টাকা এবং বেশ কয়েক ভরি সোনা ও রুপার গয়ণা নিয়ে চম্পট দেয়। পাশাপাশি মোবাইল ফোনও কেড়ে নিয়ে যায় বলে অভিযোগ। ঐ গৃহস্থ বাড়ির মালিক সাহিনা বিবি জানিয়েছেন, শনিবার মধ্য রাতে দুস্কৃতীরা মুখে কাপড় বেঁধে এসেছিল। প্রথমে ঘরের মেন গেটের তালা ভেঙে বাড়ির মধ্যে ঢুকে পড়ে। এরপরে ভোজালি, অস্ত্রশস্ত্র-সহ পিস্তল বার করে আমাদের প্রাণনাশের হুমকিও দেখায়। অভিযোগ, সশস্ত্র দুস্কৃতীরা বেশকিছুক্ষণ বাড়ির মধ্যে লুঠপাট চালায়। পাশাপাশি আমাদের বাড়ির লোকেদের মারধরও করে বলে অভিযোগ। তারপরে আলমারির তালা ভেঙে নগদ প্রায় সাড়ে আট লক্ষ টাকা এবং বেশ কয়েক ভরি সোনার গয়না নিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। রবিবার বেলার দিকে এগরা থানার তদন্তকারিক আধিকারিকেরা ঘটনাস্থলে এসে পৌঁছায়। পুলিশও পুরো বিষয়টি খতিয়ে দেখছে। তবে এ বিষয়ে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাকে ঘিরে এলাকায় তৈরী হয়েছে আতঙ্কের পরিবেশ।
Read Next
November 19, 2026
রক্ত পরীক্ষা না করেই রিপোর্ট তৈরি! রোগীর আত্মীয় সেজে বর্ধমানে হানা প্রাক্তন বিচারপতির, বন্ধের নির্দেশ দুই সেন্টারকে
November 18, 2026
১১টি গরু নিয়ে গভীর রাতে ছোট হাতি গাড়িতে যাত্রা! বেলদায় পুলিশের অভিযানে গ্রেফতার দুই, আটক গাড়ি
November 18, 2026
চিকিৎসা করিয়ে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে পড়ল মারুতি ভ্যান, অল্পের জন্য রক্ষা যাত্রীদের
November 18, 2026
ভুল রক্ত দেওয়ার অভিযোগ, শেষরক্ষা হল না! জলপাইগুড়ির হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য
November 17, 2026
বিয়ের আগেই দেবাংশুর বাড়িতে কার্তিক! প্রতিমার ছবি পোস্ট করে বিশেষ বার্তা তৃণমূলের প্রাক্তন যুবনেতার
November 16, 2026
ছটপুজোয় ঘাট সাজাতে একগুচ্ছ পরিকল্পনা অগ্নিমিত্রার, আসানসোলে রাস্তা-আলো থেকে সানাই বাজানোর ঘোষণা পুরমন্ত্রীর , পরিকল্পনা দামোদর আরতিরও
Related Articles
Check Also
Close







