জেলা

একরাতে প্রাক্তন পুলিশ কর্মী সহ দুই পুলিশের বাড়িতে চুরি, তদন্তে পুলিশ

উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট থানার ৯ নম্বর ওয়ার্ডের ঘটনা॥
এক প্রাক্তন পুলিশ কর্মীর বাড়ির মন্দিরে চুরি , প্রতিমার গা থেকে ১০ থেকে ১৫ ভরি সোনার গয়না এবং একটি হীরের টিপ এবং আর এক পুলিশ অফিসারের বাড়িতে চুরি এবং প্রয়োজনীয় নথিপত্র পুড়িয়ে দিল দুষ্কৃতীরা । ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ ।
বসিরহাট ৯ নম্বর ওয়ার্ডের ঘটনা ।
মিঠুন সর নামে এক পুলিশ অফিসার বাড়িতে না থাকায় বাড়ির গেট ভেঙে বাড়িতে ঢুকে চুরি করে এবং বাড়ির প্রয়োজনীয় কাগজপত্র এবং বিভিন্ন জিনিস আগুনে পুড়িয়ে দেয় । পাশাপাশি অরিজিৎ সিং নামে এক প্রাক্তন পুলিশের বাড়ির মন্দিরের জানলা ভেঙে চুরি । আনুমানিক ১০ থেকে ১৫ ভরি সোনার গয়না এবং একটি হীরের টিপ নিয়ে পালায় চোর।
এক রাতে পাশাপাশি দুই পুলিশের বাড়িতে চুরির ঘটনায় আতঙ্ক এলাকায় ।
ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.