ক্রিসমাসের আগেই রক্তাক্ত জার্মানি! ভিড়ে ঠাসা রাস্তায় ঢুকে পড়ল বেপরোয়া গতির গাড়ি। যার তলায় পিষে মৃত্যু হয়েছে ২ জনের। আহত কমপক্ষে ৬০ জন। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। আর মাত্র ৪ দিন পরেই বড়দিনের উৎসব শুরু। বিভিন্ন দেশের মতো ক্রিসমাসের আনন্দে মেতে উঠতে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে জার্মানিও। কেনাকাটা করতে রাস্তায় ভিড় জমাচ্ছেন মানুষ। কিন্তু এর মধ্যেই ঘটল ভয়াবহ হামলা! এই ঘটনায় গ্রেপ্তার সৌদি আরবের চিকিৎসক। এএফপি সূত্রে খবর, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা নাগাদ ঘটনাটি ঘটে জার্মানির রাজধানী বার্লিন থেকে ১৩০ কিলোমিটার দূরে অবস্থিত ম্যাগডেবার্গ শহরে। সেখানকার ক্রিসমাস মার্কেটে তখন প্রচুর মানুষের ভিড়। সকলেই ব্যস্ত কেনাকাটায়। এমন সময় ওই বাজারে ঢুকে পড়ে একটি বেপরোয়া গতির কালো রঙের বিএমডব্লু। পুলিশ জানিয়েছে, টাউন হল স্কোয়ারের কাছে পৌঁছনোর আগে ওই রাস্তা দিয়ে অন্তত ৪০০ মিটার এগিয়ে যায় ঘাতক গাড়িটি। ধাক্কায় এদিক-ওদিক ছিটকে পড়েন অনেকে। মুহূর্তের মধ্যে গোটা রাস্তা রক্তে ভেসে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান দুজন।
Read Next
November 17, 2026
দিল্লিতে দোতলা বাড়ি ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা! মৃত্যু শিশু-সহ ২ জনের, আতঙ্ক এলাকায়
November 17, 2026
সংরক্ষিত আসন নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের! নির্দিষ্ট SC/ST আসনের দাবি করতে পারবেন না ভোটার বা প্রার্থী
November 17, 2026
উত্তরাখণ্ডে ভয়াবহ বাস দুর্ঘটনা! খাদে ১০০ মিটার গভীরে পড়ল যাত্রীবোঝাই বাস, মৃত অন্তত ৬, আহত ২০
November 16, 2026
ভোটার তালিকায় কারচুপি নাকি প্রশাসনিক সিদ্ধান্ত? ৪৮ প্রশ্নে নির্বাচন কমিশনকে কোণঠাসা করল বিরোধীরা
November 16, 2026
বিলকিস বানো গণধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড স্থগিত সুপ্রিম কোর্টের
November 16, 2026
সিআরপিএফ ক্যাম্পে হামলার ৫ দিনের মধ্যেই সাফল্য সেনার, কুলগামে নিকেশ লস্করের দুই জঙ্গি
Related Articles
Check Also
Close
-
নিজের ফাঁদে নিজেই পা! এটিম লুট করতে গিয়ে বিপাকে দুষ্কৃতীরাJanuary 15, 2024







