গ্রেফতার হলেন তামিলনাড়ুর উচ্চ শিক্ষা মন্ত্রী। বড় আর্থিক দুর্নীতির অভিযোগ তার ওপর। তবে অভিযোগে তিনি একার বিরুদ্ধে নয়, তেনার সঙ্গে রয়েছে তার স্ত্রীও। তাদের তিন বছরের কারাদণ্ডের শাস্তি ঘোষণা করেন মাদ্রাজ হাইকোর্ট। সেই সঙ্গেই জরিমানা করা হয়েছে ৫০ লক্ষ টাকা।
তবে আজ নতুন নয় এই দম্পতির বিরুদ্ধে প্রথম অভিযোগ ওঠে ২০০২ সালে। ফিভার অভিযোগ উঠেছিল ১৯৯১ থেকে ২০০১ সালের মধ্যে AIMDk পদে থাকার সময় লাফিয়ে লাফিয়ে করে বেড়েছে তারা সম্পত্তির পরিমাণ। ১.৪ কোটি টাকার দুর্নীতির অভিযোগ তার ওপর। এই অভিযোগে মন্ত্রী ও তার স্ত্রী কে ৩ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
বিচারপতি জি জয়চন্দ্রন মন্তব্য করেছেন,”অন্য কোন দপ্তর হলেও কথা ছিল। কিন্তু তাঁর দায়িত্বে ছিল উচ্চশিক্ষা দপ্তরে। তিনি এমন কাজ করায় আগামী প্রজন্মের ক্ষতি করেছে।”তবে তাদের বয়সের কথা মাথায় রেখে তাদের শাস্তি কমানোর অনুরোধ জানিয়েছেন তাদের আইনজীবী। তবে তাদের এই দাবি খারিজ করে দিয়েছে আদালত।







