রাজ্যজুড়েই তাপমাত্রা নিম্নগামী। শুক্র ও শনিবার দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা নামতে পারে। উইকেন্ডে শীতের আমেজ। রবিবার থেকে ফের সামান্য বাড়বে তাপমাত্রা। দুদিনে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। ১৫ ডিসেম্বর থেকে জাঁকিয়ে শীতের পূর্বাভাস।
এছাড়াও উইকেন্ডে স্নোফলের সম্ভাবনা দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায়। দার্জিলিংয়ের বাকি পার্বত্য এলাকায় শনিবার থেকে সোমবারের মধ্যে শিলা বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হতে পারে স্নোফল। তুষারপাত, বৃষ্টি এবং শিলাবৃষ্টি হবে সিকিম সহ পার্বত্য এলাকায়। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই এই আবহাওয়া পরিবর্তন। রবি ও সোমবার বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে। শীতল দিনের পরিস্থিতি তৈরি হতে পারে উত্তরের কোনো কোনো জেলায়।
দক্ষিণবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা। পূবালী গরম হাওয়ার সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার শীতল হওয়ার সংস্পর্শে বৃষ্টির সম্ভাবনা। পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা শনি এবং রবিবার।
অন্যদিকে পরিষ্কার আকাশ। আপেক্ষিক আর্দ্রতা কমার দিকে। দিনের পারদ সামান্য বাড়লেও রাতের পারদ নামল।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। এবং বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৪১ শতাংশ।







