রাজ্য

আবার কথা রাখলেন মমতা বন্দোপাধ্যায়ে র সরকার।

কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রায় ২৬ হাজার শিক্ষা কর্মীদের চাকরি চলে গিয়েছে। গ্রীষ্মের প্রবল দাবদাহে এই পরিস্থিতি আরও উত্তাপ বাড়িয়েছে চাকরিহারাদের সংসারে। এই আবহে কথা রাখল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। চাকরিহারাদের এপ্রিল মাসের শেষেই বেতন দিল রাজ্য সরকার। এই বেতন দেওয়ার কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এদিকে প্রত্যেকটি নির্বাচনী জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, এই রায় বেআইনি। যোগ্যদেরও চাকরি খেয়েছে বিজেপি। কারণ বোমা ফাটানোর কথা বলার পরই এতজনের চাকরি গেল। সুতরাং এই ঘটনার পিছনে ষড়যন্ত্র আছে। এটার শেষ দেখে ছাড়ব। ইতিমধ্যেই মামলা দাখিল হয়েছে সুপ্রিম কোর্টে। যদিও চাকরিহারাদের বক্তব্য, এই অনিশ্চিত ভবিষ্যৎ অবস্থায় এক মাসের বেতন স্বস্তি জোগাতে পারেনি। এপ্রিল মাসের বেতন মেলার বিষয়টি নিশ্চিতই ছিল। এপ্রিল মাসের পর কী হবে? বেতন মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা তৈরি হয়েছে। স্বস্তি একমাত্র রায় বেরোলেই মিলবে।সোমবার সুপ্রিম কোর্টে চাকরি বাতিল মামলার শুনানিতেই সুপার নিউমেরারি পোস্ট তৈরি নিয়ে আদালতের প্রশ্নের মুখে পড়ে এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকার। তবে কলকাতা হাইকোর্টের ডিভিশনের বেঞ্চের নির্দেশে যে সিবিআই তদন্ত চলছিল সেটাতে আপাতত স্থগিতাদেশ দেওয়া হয়েছে।এছাড়া চাকরিহারারা এখন বাড়ি থেকে বের হতে পারছেন না। কারণ যোগ্য হয়েও প্রশ্ন শুনতে হচ্ছে। আবার সংসার চলবে কেমন করে তাও ভাবতে হচ্ছে।সেখানে আশার আলো বলতে সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ দেয় সর্বোচ্চ আদালত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.