ফের ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের ধাক্কায় মৃত্যু একই পরিবারের ৬ প্রবাসী ভারতীয়র। ঘটনাটি ঘটেছে, আমেরিকার টেক্সাস শহরে।
পুলিশ সূত্রে খবর, অন্ধ্রপ্রদেশের বাসিন্দা কর্মসূত্রে আমেরিকায় বসবাস করেন এছাড়াও তারা ওয়াইএসআর কংগ্রেস বিধায়কের আত্মীয় ছিলেন। তারা এদিন প্রথমে তাঁরা এক আত্মীয়র বাড়িতে যায়। সেখান থেকে চিড়িয়াখানায় বেড়াতে এসে সেখান থেকে ফেরার পথে আচমকাই তাঁদের মিনিভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি পিকআপ ট্রাকের। অভিযোগ, ভুল দিক থেকে পিকআপ ট্রাকটি আসার কারনেই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। এদিকে দুর্ঘটনার জেরে গাড়িতে থাকা পরিবারের ৭ জনের মধ্যে ৬ জনেরই মৃত্যু হয়। অন্যদিকে বাকি একজন এবং পিকআপ ট্রাকে থাকা দুজনও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।
এদিকে ওয়াইএসআর কংগ্রেসের বিধায়ক পোন্নাদা ভেঙ্কটা সতীশ কুমার কাকা পি নাগেশ্বর রাওয়ার মৃত্যুর কথা এবং আহত যাত্রীর বেঁচে থাকার কথাও নিশ্চিত করেছেন তিনি। অন্যদিকে বিধায়ক জানিয়েছেন, “মৃতদেহ দেশে ফেরানোর চেষ্টা করা হচ্ছে। ” এদিকে একই পরিবারের আচমকা ৬ জন সদস্যের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মৃতদের পরিবারসহ গোটা এলাকায়







