সন্দেশখালীর ঘটনায় বড় মন্তব্য করল রাজ্য তৃণমূল সম্পাদক ও মুখপাত্র কুনাল ঘোষ। সেই প্রসঙ্গে তিনি বলেন, ” ইডি, সিবিআইয়ের বিশ্বাসযোগ্যতা নষ্ট করেছে বিজেপি।”এছাড়াও ইডির সাহায্যকারী রাজকুমার রামের বিরুদ্ধেও বিস্ফোরক মন্তব্য করেন তিনি।
সাংবাদিকদের সামনে তিনি বলেন,”সন্দেশখালির ঘটনায় বিকৃত প্রচার করা হচ্ছে। রাজ্য বিজেপির তরফে ধারাবাহিক প্ররোচনা দেওয়া হচ্ছে। ইডি, সিবিআইয়ের বিশ্বাসযোগ্যতা নষ্ট করেছে বিজেপি।ইডি, সিবিআই-এর আধিকারিকরা কোথাও গেলে লোকেরা ভাবে বিজেপির লোকেরা এসেছে। সন্দেশখালিতে বিজেপির প্ররোচনায় অশান্তি হচ্ছে।”
এর পর তিনি আরও বলেন,”ইডির অ্যাসিস্ট্যান্ট রাজকুমার রামের বিরুদ্ধেই সিবিআই তদন্ত করছে। সিবিআই-এর এফআইআরে নাম আছে।”তার বিরুদ্ধে একাধিক কাগজ ও দেখান কুণাল ঘোষ।







