জেলা

চাঁচলের পর ফের চুরির ঘটনা কালিয়াচকে

চাঁচলে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনার রেশ কাটতে না কাটতে ফের একবার ডাকাতির ঘটনা ঘটল মালদার কালিয়াচকে।

স্থানীয় সূত্রে খবর, মালদার বৈষ্ণবনগর থানার সাহাবানচক গ্রাম পঞ্চায়েতের পূর্ব বেদরাবাদ এলাকায় মোঃ উজির হোসেন নামে এক স্কুল শিক্ষকের বাড়িতে জানালার গ্রিল ভেঙে ভিতরে ঢোকে দুষ্কৃতীরা। এরপর স্কুল শিক্ষক সহ পরিবারের সদস্যদের বেধে রেখে প্রায় এক ঘন্টা ধরে চলে লুটপাট। প্রায় ১৫ থেকে ২০ ভরি সোনা এবং নগদ ৩০ থেকে ৩৫ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা।

তবে দুষ্কৃতীদের মুখ বাঁধা থাকায় কাউকে চিনতে পারেনি বাড়ির সদস্যরা। আজ সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বৈষ্ণব নগর থানার পুলিশ। প্রসঙ্গত, গত একমাস আগে মালদার ইংলিশ বাজারের লক্ষীপুর এলাকায় জানালার গ্রিল ভেঙে ডাকাতির ঘটনা ঘটেছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.