Uncategorizedজেলা

‘ভাষা শিখবো, বই লিখবো’ এই আঙ্গিকে সপ্তম পুর্ব বর্ধমান জেলা বইমেলার শুভারম্ভ

রাজ্যের মুখমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় ‘ভাষা শিখবো, বই লিখবো’ এই আঙ্গিকে সপ্তম পুর্ব বর্ধমান জেলা বইমেলার সুভারম্ভ হলো বুধবার জামালপুরের নেতাজি অ্যাথলেটিক ক্লাব ময়দানে। মেলার উদ্যোক্তা জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার বিভাগ পশ্চিমবঙ্গ সরকার। পরিচালনায় ও সহযোগিতায় জামালপুর ব্লক ও পঞ্চায়েত সমিতি। মেলা চলবে ১৭ই জানুয়ারি পর্যন্ত।
প্রদীপ প্রজ্জ্বলন করে বুধবার মেলার শুভ উদ্বোধন করেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত শিশু সাহিত্যিক সুনিদি মুখোপাধ্যায়, রাজ্য গ্রন্থাগার মন্ত্রি সিদ্দিকুল্লা চৌধুরী,জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার, সহ সভাধিপতি গার্গী নাহা, সাংসদ সুনীল মন্ডল, অতিরিক্ত জেলাসসক প্রসেনজিৎ রায়, এসডিও সদর সাউথ কৃষ্ণেন্দু কুমার মন্ডল, ডেপুটি ডিরেক্টর জনশিক্ষা দপ্তর সাথী রায়, তথ্য সংস্কৃতি দপ্তরে আধিকারিক রাম শঙ্কর মন্ডল, পুর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মদক্ষ শান্তনু কোনার, জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক,জামালপুর বিধানসভার বিধায়ক অলোক কুমার মাঝি, বিডিও পার্থ্যসারথি দে, পূর্ত কর্মদক্ষ মেহেমুদ খান,পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক,জামালপুর থানার অফিসার ইনচার্জ নিতু সিং, জেলা জনশিক্ষা প্রসার আধিকারিক, জেলা গ্রন্থাগার অধিকারিক নির্মাল্য অধিকারী সহ বর্ধমান পুরসভার কাউন্সিলর ইফতেকাব আলম, জামালপুর বিএমওএইচ সহ আরও অন্যান্য আধিকারিকরা।
এইদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন,”বই ছাড়া মানুষ বাঁচতে পারে না। ছেলে মেয়েদের এমন ভাবে মানুষ করুন যাতে তারা বই লিখতে পারে। বই আমাদের সম্পদ। বই বাদ দিয়ে বাঁচা অসম্ভব। বই বিবেক কে খুলে দেয়। লেখা পড়ার কোনো বিকল্প নেই। আমরা মডেল লাইব্রেরী করছি যাতে বই আপনাদের কাছে অতি সহজে পৌঁছে যায়। ভাষা শিখবো, বই লিখবো এটা আমাদের সকলের অঙ্গীকার হোক।”
বইমেলার সাত দিনই থাকছে বিভিন্ন রকমের সাহিত্যিক চর্চার অনুষ্ঠান সাথে বিভিন্ন কলাকুশলি দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায় থাকছে বিভিন্ন রকমের বইয়ের সম্ভার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.