খেলাধুলা

ঝুঁকি নিয়ে মাঠে নেইমার: চোট উপেক্ষা করে গোল, স্যান্টোসকে বাঁচিয়ে বিশ্বকাপে ফেরার বার্তা!

ব্রাজিল দলের জার্সি গায়ে চাপানো এই মুহূর্তে এটাই যেন তারকা ফুটবলার নেইমারের প্রধান লক্ষ্য। গত দুই বছর ধরে চোট আর দলের বাইরে থাকার কারণে যখন তাঁর বিশ্বকাপ ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন, তখনই নেইমার নিজেকে প্রমাণ করতে এক অবিশ্বাস্য ঝুঁকি নিলেন। চিকিৎসকদের বারবার বারণ সত্ত্বেও, তিনি মাঠে নামলেন তাঁর পুরনো ক্লাব স্যান্টোসের হয়ে।

স্যান্টোস তখন অবনমনের খাঁড়া নিয়ে ঝুলছে স্পোর্ট রেসিফের বিরুদ্ধে ম্যাচটি ছিল তাদের কাছে অস্তিত্ব রক্ষার লড়াই। চোট থাকা সত্ত্বেও এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচ খেলার ঝুঁকি নিলেন নেইমার। মাঠে নেমেই তিনি তাঁর অপরিহার্যতা প্রমাণ করলেন। ম্যাচের প্রথম গোলটি আসে তাঁর পা থেকেই। স্যান্টোস শেষ পর্যন্ত ৩-০ গোলে ম্যাচ জিতে অবনমনের আশঙ্কা কাটিয়ে উঠল। দীর্ঘদিন ধরেই ব্রাজিল জাতীয় দলের বাইরে রয়েছেন নেইমার। গুঞ্জন চলছে, আগামী বছর বিশ্বকাপের জন্য কোচ কার্লো আনচেলোত্তির পরিকল্পনায় হয়তো তাঁর জায়গা হবে না। দুই বছরের বেশি সময় ধরে নেইমার ব্রাজিল দলের বিখ্যাত হলুদ জার্সি গায়ে চাপাননি। একের পর এক চোটের কারণে তিনি বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের দলেও ডাক পাননি।

এই পরিস্থিতিতে তাঁর পুরনো ক্লাবের প্রতি এই দায়বদ্ধতা এক অন্য বার্তা দিচ্ছে। সতীর্থ এবং ব্রাজিলের বর্তমান অধিনায়ক মারকুইনহোস অবশ্য নেইমারের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেন, “নেইমারের কাজটা সহজ হবে না। তবে যদি সে ফিটনেস এবং ফর্ম ধরে রাখতে পারে, তবে তার জাতীয় দলে প্রত্যাবর্তন হতেই পারে। আমি মন থেকে চাই, নেইমার বিশ্বকাপে খেলুক।” নেইমারের এই সংগ্রাম এখন কেবল স্যান্টোসের জন্য নয়, বরং নিজের হারানো স্থান ফিরে পাওয়ার জন্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.