বিনোদন

‘১০ জুন’-এর মিতালী: সৌমিতৃষা কুণ্ডু, ছোটপর্দার মিঠাইরানি, এবার বড় পর্দায়!

কলকাতা: মিঠাই ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখা সৌমিতৃষা কুণ্ডু, ছোটপর্দার মিঠাইরানি, এবার বড় পর্দায় আসছেন ‘১০ জুন’ ছবিতে। সৌরভ দাসের বিপরীতে অভিনয় করবেন এই অভিনেত্রী।

‘প্রধান’ ছবির সাফল্যের পর সৌমিতৃষার ভক্তরা অপেক্ষায় ছিলেন কবে আবার তাকে বড় পর্দায় দেখা যাবে। মে মাসের শুরুতেই ভক্তদের জন্য সুখবর দিয়েছেন সৌমিতৃষা।

‘১০ জুন’ ছবির ফার্স্ট লুক মুক্তি পাওয়ার পর, ডিজিটাল মিডিয়ায় সৌমিতৃষার সাথে যোগাযোগ করা হয়েছিল। ছবি প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন, “৬ মে থেকে শ্যুটিং শুরু হবে। লুক টেস্ট হয়ে গেছে। আগামী ১১ মে থেকে আমার পার্টের শ্যুটিং শুরু হবে। সৌরভদার নাম এখনই বলা যাবে না। সিনেমার গল্পের সাথে নামটার একটা যোগ রয়েছে। ১০ জুনের যে ঘটনাটা সেখানে একটা দারুণ চমক রয়েছে।”

মিঠাই না রুমি, কার জন্য একের পর এক ছবিতে কাজের সুযোগ?

সৌমিতৃষা বলেন, “সৌমিতৃষা বোধয় ভালো অভিনয় করে। সেই জন্যই ভগবান সুযোগ দিচ্ছেন।”

‘১০ জুন’-এর গল্প ১০ জুন সকালবেলা থেকে শুরু হয়। মিতালী (সৌমিতৃষা) কলেজ পাস করে বাড়িতে একা। বাবা-মা মন্দিরে পুজো দিতে গেছেন। হঠাৎ কলিং বেলের শব্দ। দরজা খুলতেই মিতালীর সামনে অবিন্যস্ত চুল, দাড়ি আর ময়লা পোশাকের এক যুবক (সৌরভ দাস)।

‘প্রধান’-এর পর ফের বড় পর্দায় সৌমিতৃষাকে দেখার অপেক্ষায় তাঁর অগণিত ভক্তরা। চুরিদার পরে মিতালীর লুকে সৌমিতৃষার ভক্তরা ইতিমধ্যেই মুগ্ধ।

‘১০ জুন’-এ মিতালী চরিত্রে সৌমিতৃষা দর্শক মনে কেমন প্রভাব ফেলবেন সেটাই দেখার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.