বাসের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হলো এক মহিলার। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানায়। মৃত ওই মহিলার কোনো পরিচয় পাওয়া যায়নি।
সূত্রের খবর, হায়দরাবাদ থেকে চিত্তোরের দিকে যাচ্ছিল আমাজন ট্রাভেল এজেন্সির একটি যাত্রীবাহী বাস। শনিবার ভোর ৩টে নাগাদ জোগুলাম্বা গাদওয়াল জেলার কাছে রাস্তায় হঠাৎই ওই বাসটি পালটি খায়। উল্টে যাবার পর বাস থেকে বহু যাত্রী বেরিয়ে গেলেও এক মহিলা বাস থেকে বের হতে পারেনি।
বাসটি উল্টে যাওয়ার পরই তাতে আগুন লেগে যায়। আর সেই আগুনেই মৃত্যু হয় ওই মহিলার। মৃত ওই মহিলা কোনো পরিচয় পাওয়া যায়নি। প্রাথমিক অনুমান বাস চালক ঘুমিয়ে যাবার কারণেই এই বিপত্তি। পুলিশ তদন্ত শুরু করেছে।







