বিদেশ

আমেরিকার মৃত দুই ভারতীয় ছাত্রের। বন্ধ ঘর থেকে মিলল ছাত্রদের মৃতদেহ

আমেরিকায় মৃত দুই ভারতীয় ছাত্র। গত রবিবার সকালে আমেরিকার হার্টফোর্ড শহরের একটি এপার্টমেন্ট থেকে উদ্ধার করা হয় দুই তেলেগু পড়ুয়ার দেহ। মৃত দুই ছাত্রের একজনের নাম গাট্টু দীনেশ( ২২)। তিনি তেলেঙ্গানার ওয়ানাপার্থি গ্রামের বাসিন্দা। অপরজনের নাম নীকেশ( ২১), তিনি অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামের বাসিন্দা।

সূত্রের খবর, ২৮শে ডিসেম্বর ইউনিভার্সিটি অফ স্যাকরেড হার্টে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করতে যান। আর তারপর গত রবিবার খবর তাদের মৃত্যুর খবর আসে।

দীনেশের মামা সাইনাথ জানান, আমেরিকার পুরুষের পক্ষ থেকে তাদের মৃত্যুর খবর জানানো হয়। শনিবার রাতে তারা দুজনেই ডিনার শেষে অ্যাপার্টমেন্টে ফেরেন। পরের দিন সকালে তার বন্ধুরা এসে ডাকাডাকি করলেও না সাড়া দেওয়ায় পুলিশকে খবর দেয় তারা। পুলিশ এসে ঘরের দরজা ভেঙ্গে ঘটনা সাল থেকে উদ্ধার করে দুই ছাত্রের নিথর দেহ।

পুলিশের প্রাথমিক অনুমান, কার্বন মনোক্সাইডে দমবন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। সাইনাথ জানিয়েছেন দেহ গুলির ময়নাতদন্ত না হওয়া পর্যন্ত সঠিকভাবে বলা যাচ্ছে না তাদের মৃত্যুর কারণ। ওয়ানাপার্থির বিধায়ক তুরি মেঘা রেড্ডি জানিয়েছেন, আমেরিকা থেকে দুই ছাত্রের মৃত দেহ ফিরিয়ে আনতে যথাযথ সাহায্য করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.