স্বাস্থ্যই সম্পদ। শারীরিক সুস্থতার সাথে সাথে প্রয়োজন মানসিক সুস্থতার। প্রথাগত শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করতে এবার এক অভিন্ন কর্মসূচী গ্রহন করল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় অন্তর্ভূক্ত পিংলা থানা মহাবিদ্যালয়।
মূলতঃ কলেজের জাতীয় সেবা প্রকল্প(N.S.S) ইউনিটের পক্ষ থেকে স্টুডেন্ট হেলথ হোমের সহযোগীতায় কলেজের ছাত্রছাত্রীদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করতে একদিবসীয় একটি সেমিনারের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। এই সেমিনারের উদ্ভোধন করেন কলেজর অধ্যক্ষ তথা পিংলা কলেজের নব রুপকার ডঃ সুকুমার চন্দ্র। বিশিষ্ট অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডাক্তারবাবু ডাঃ কৃষ্ণেন্দু রায়, স্টুডেন্স হেলথ হোমের পশ্চিম মেদিনীপুর রিজিওনালের শুভাশীষ খান, জয় খান এবং কলেজের এন.এস.এস বিভাগের ৪টি ইউনিটের প্রোগ্রাম অফিসার সহ সমস্ত অধ্যাপক অধ্যাপিকা ও শিক্ষাকর্মীগন।
ছাত্রছাত্রীদের স্বাস্থ্য বিষয়ক সচেতন করার পাশাপাশি, স্টুডেন্ট হেলথ হোম ছাত্রছাত্রীদের স্বার্থে কি ভাবে কাজ করে, একজন ছাত্র বা ছাত্রীর কাছে এই স্টুডেন্ট হেলথ হোম এর প্রয়োজনীয়তা কতখানি, তা এদিন এই সেমিনারে বক্তারা তাদের বক্তব্যে তুলে ধরেন।
পিংলা কলেজে এ ধরনের সেমিনারে যথেষ্ট খুশি ছাত্রছাত্রী থেকে সর্বমহল।







