সমস্ত বিভাগ কে নিয়ে বৈঠক করল কলকাতা পূরসভা। দুর্গা পূজায় কোনো রকমের দুর্ঘটনা ছাড়া একটি বড় উৎসব পালন হয়েছে। যেখানে কয়েক কোটি মানুষ অংশগ্রহণ করেছেন। সামনেই কালি পূজো রয়েছে। মেয়র ফিরহাদ হাকিম বৈঠক শেষে জানান, জঞ্জাল অপসারণ বিভাগের কর্মী দের প্রস্তুত রাখা হয়েছে। যেহুতু রবীন্দ্র সরোবর বন্ধ হয়ে গেছে। তার জন্য অনেক ছোট ছোট ঘাট এবং গঙ্গা ধারের ঘাট গুলিতে পুলিশ কে নজরদারি করতে বলা হয়েছে। যদি কোথায় আলোর ব্যবস্থা কম থাকে সেটা দেখতে বলা হয়েছে। সমস্ত ঘাটে মহিলা দের জামাকাপড় বদল করার জায়গায় এবং সৌচালয়ের ব্যাবস্থা করতে বলা হয়েছে।
কে এম ডি এ এবং কলকাতা পৌর সংস্থা ও পি ডাব্লিউ ডি মিলে এইসমস্ত ব্যাবস্থা করবে। এখন রবীন্দ্র সরোবরে কেউ যায়না। তার জায়গায় ২৩ টি নতুন করে ঘাট করা হয়েছে। টালিগঞ্জ, খিদিরপুর, সহ মোট ১১৬ টি ঘাট রয়েছে। তার মধ্যে গঙ্গা ঘাট এবং কলকাতা পোর্ট ট্রাস্টের আয়োজন করা হয়। যেগুলো কলকাতার পোর্ট ঘাটগুলি রয়েছে। সেখানে রাস্তা তৈরি করে দেওয়া হবে। যাতে দন্ডি কাটতে সমস্যা না হয়।







