জেলা

স্টপেজের দাবীতে রেল অবরোধ। শুক্রবার সকালে এই ঘটনায় উত্তেজনা ছড়ায় জলপাইগুড়িতে

শুক্রবার সকালে এই ঘটনায় উত্তেজনা ছড়ায় জলপাইগুড়ি বোয়ালমারী নন্দনপুর গ্রামপঞ্চায়েত এলাকায়। স্থানীয় বাসিন্দাদের দাবী স্থানীয় কেরার পাড়া হল্ট সেশনে হলদিবাড়ি থেকে শিলিগুড়ি গামী প্যাসেঞ্জার ট্রেন করোনার আগ পর্যন্ত দাঁড়াতো। কিন্তু করোনার পরিস্থিতি পার হয়ে যাওয়ার পর আজও তা নতুন করে চালু হয়নি। স্থানীয় বাসিন্দারা এখান থেকে সবজি নিয়ে জলপাইগুড়ি কিংবা শিলিগুড়ি যায়। ট্রেন বন্দ থাকায় তাদের গাড়ি ভাড়া করে নিয়ে যেতে হয়। এছাড়া নিত্যযাত্রীরাও ভোগান্তির শিকার। তাই এই সমস্যা সমাধানে তারা বহু আবেদন নিবেদন করেছেন। কিন্তু সমস্যার সমাধান না হওয়ায় আজ প্যাসেঞ্জার ট্রেন অবরোধ করে । অবরোধের কারণে হলদিবাড়ি শিলিগুড়ি গামি DMU দাড়িয়ে পরে। এছাড়াও হলদিবাড়িতে দাড়িয়ে পরে মিতালিত এক্সপ্রেস। অপরদিকে ভোগান্তির মুখে পড়ে শিলিগুড়ি গামি নিত্য যাত্রীরা।এই বিষয়ে দুজন যাত্রী বলে আজ মালদায় যাওয়ায় কথা ছিল কিন্তু রেল ধর্মঘট এর কারণে আটকে গেলাম। খুব অসুবিধা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.