সংযুক্ত কিষাণ মোর্চা এবং কিষাণ মজদুর মোর্চার পক্ষ থেকে বলা হয়েছে প্রতিবাদী কৃষকদের একটি তালিকা তৈরি করা হবে। এরপর তাঁরা নতুন করে পরিকল্পনা করে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবেন।
শনিবার একটি মোমবাতি মিছিল করা হবে। সেখানে নীরবে কৃষকরা প্রতিবাদ জানাবেন। এরপর দুদিন বিভিন্ন সংগঠনের সঙ্গে তাঁদের বৈঠকের কর্মসূচি রয়েছে। এমএসপি-র দাম নিয়ে ইতিমধ্যেই অসন্তোষ প্রকাশ করেছেন কৃষকরা।
কয়েকজন কৃষক ইতিমধ্যেই মৃত্যুবরণ করেছেন। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ইতিমধ্যেই ১ কোটি টাকা সহায়তা ঘোষণা করেছেন। যে চারজন মারা গিয়েছেন তাঁদের সকলের পরিবারকে চাকরির দাবিও উঠেছে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ইতিমধ্যেই জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। এই কমিটি কৃষকদের সঙ্গে আলোচনায় বসে সমস্ত বিষয়টি সমাধান করবে।







