ঘটনাটি ঘটেছে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে । পুলিশ নির্যাতিতা কিশোরীর অভিযোগের ভিত্তিতে ফারুক মিয়া নামে ধর্ষককে গ্রেফতার করেছে ।
বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে এক ১২ বছরের কিশোরীকে ফাঁকা মাঠের মাঝে ভুট্টা খেতে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল এক প্রৌঢ়ের বিরুদ্ধে ।ফারুক বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের ভুরভুরিয়া উত্তর হাটির মৃত শাহজাহান মেম্বারের ছেলে। সে পেশায় একজন মাদক ব্যবসায়ী বলে জানা গেছে ।
গত ২৫ ফেব্রুয়ারী বিকেলে নির্যাতিতা কিশোরী শিশু তার বান্ধবীর দাদুর বাড়িতে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়েছিল । কিন্তু সে পথ হারিয়ে ফেললে স্থানীয় মাদক ব্যবসায়ী ফারুক মিয়া পথ দেখিয়ে দেবে বলে পাশের একটি ভুট্টা ক্ষেতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে।এই ঘটনায় শনিবার (৯ মার্চ) নির্যাতিতা কিশোরীর মা বাঞ্ছারামপুর থানায় ফারুক মিয়ার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
পরে অভিযান চালিয়ে কুমিল্লার হোমনা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে । নির্যাতিতার ডাক্তারি পরীক্ষার জন্যে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতার ফারুকের বিরুদ্ধে মাদক পাচার সংক্রান্ত একাধিক মামলা চলছে বলেও জানান ওসি ।







