সানহে শহরে একটি পুরানো বাড়ির নিচে ছিল একটি রেস্টুরেন্ট। আচমকাই গ্যাস লিক হওয়ার ফলে ভয়াবহ বিস্ফোরণ হয়। এরফলে গোটা এলাকা আগুনের শিখা এবং ব্যাপক ধোঁয়া ঢেকে যায়। সাম্প্রতিককালে চিনে এ ধরনের বিস্ফোরণ বা অগ্নিকাণ্ডের ঘটনা বেড়ে গেছে।
চিনের রাজধানী বেইজিং থেকে ৫০ কিলোমিটার দূরে সানহে শহরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এই বিস্ফোরণ নিয়ে চিনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে, একটি ফ্রাইড চিকেনের দোকান থেকে গ্যাস লিক হওয়ায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এখন পর্যন্ত এই বিস্ফোরণে ১ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ২২ জন।
তবে কি করে এদিনের বিস্ফোরণের ঘটনা ঘটল তা এখন প্রশাসনের তরফে জানান হয়নি। এই পুরো ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।







