জেলা

গার্ডেন রিচের ঘটনায় মুর্শিদাবাদের শ্রমিকের মৃত্যু! শোকের ছায়া পরিবারে

মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থেকে রাজমিস্ত্রির কাজে রওনা দিয়েছিলেন গার্ডেনরিচে। কাজ করছিলেন রাজমিস্ত্রির। আর সেই কাজে গিয়ে মর্মান্তিক পরিনতি ঘটল মুর্শিদাবাদের যুবকের। নির্মীয়মাণ ভবন ভেঙে মৃত্যু হয়েছে নাসিম উদ্দিন সেখের। মঙ্গলবার সকালে গ্রামের বাড়িতে দেহ ফিরে আসতেই কান্নায় ভেঙে পড়েছেন গোটা পরিবার ।

জানা গিয়েছে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার অন্তর্গত চাক্কানগর গ্রামের বাসিন্দা ছিলেন নাসিমউদ্দিন সেখ। আর্থিক রোজগারের জন্য গিয়েছিলেন কলকাতায় রাজমিস্ত্রির কাজে।আর গার্ডেন রিচে নির্মীয়মাণ ভবন ভেঙে মৃত্যু হয় ।এই ঘটনা পরিবারে কাছে আসতেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.