ক্রাইম

OTP শেয়ারিং প্রতারণায় লক্ষাধিক টাকা খোয়া, অভিযুক্ত গ্রেপ্তার, উদ্ধার ও ফেরত ২.৯২ লক্ষ

Airport থানার অন্তর্গত এলাকায় ঘটে যাওয়া এক সাইবার প্রতারণার ঘটনায় পুলিশ উল্লেখযোগ্য সাফল্য পেল। Bandhan Bank–এর KYC আপডেটের নামে OTP শেয়ার করিয়ে এক মহিলার কাছ থেকে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ ওঠে। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে Airport Police Station।

পুলিশ সূত্রে জানা গেছে, Smt. Ajanta Sen নামের এক মহিলা Airport থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, প্রতারকেরা নিজেদের ব্যাঙ্ক কর্মী পরিচয় দিয়ে তাঁর Bandhan Bank অ্যাকাউন্টের KYC আপডেটের কথা বলে ফোন করে। এরপর OTP শেয়ার করাতে তাঁর অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে মোট ৬ লক্ষ ৬০ হাজার টাকা তুলে নেওয়া হয়।

এই অভিযোগের ভিত্তিতে Airport Police Station–এ Case No. 152/25, তারিখ ৯ই সেপ্টেম্বর ২০২৫ অনুযায়ী একটি মামলা রুজু হয়। তদন্তের দায়িত্বে থাকা SI Munna Aziz তদন্তে নেমে গুরুত্বপূর্ণ সূত্রের ভিত্তিতে ঝাড়খণ্ডের কুখ্যাত সাইবার অপরাধপ্রবণ এলাকা জামতাড়া থেকে অভিযুক্ত Sunil Singh–কে গ্রেপ্তার করেন। তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।

পুলিশি তদন্তে অভিযুক্তের কাছ থেকে প্রতারিত টাকার মধ্যে ২ লক্ষ ৯২ হাজার টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকৃত এই অর্থ আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ইতিমধ্যেই অভিযোগকারিণী Smt. Ajanta Sen–এর কাছে সফলভাবে ফেরত দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, এই চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষকে সতর্ক করে পুলিশ জানিয়েছে, কোনও অবস্থাতেই OTP, PIN, বা ব্যাঙ্ক সংক্রান্ত গোপন তথ্য অপরিচিত কারও সঙ্গে শেয়ার করা উচিত নয়। সচেতনতা বাড়ালেই সাইবার প্রতারণা রোধ করা সম্ভব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.