মাঝে মাঝেই ঝড়, বৃষ্টি ইত্যাদির কারণে দক্ষিণবঙ্গের তাপমাত্রা এখনও পর্যন্ত অস্বাভাবিক জায়গায় পৌঁছায়নি। এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই স্বস্তি বজায় রয়েছে। এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ভোরের দিকে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। তবে এই পরিস্থিতি দক্ষিণবঙ্গের জন্য আর বেশি দিন থাকবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস।
বৃহস্পতিবার সকাল থেকেই মাথার ওপর সূর্য। আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার বেশ কয়েক দফা বৃষ্টি হতে পারে। তবে, বৃহস্পতি-শুক্রে বৃষ্টির সম্ভাবনা নেই।আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির সম্ভাবনা ১ শতাংশ। সেখানে শনিবার রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির সম্ভাবনা ৬০ শতাংশ। রবিবার থেকে তাপমাত্রা আরও বাড়বে। আগামী সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৮ ডিগ্রি সেলসিয়াস।







