কলকাতা

চেতলায় একটি বাড়ির কার্নিশ ভেঙে পড়ায় চাঞ্চল্য

আজ রবিবার ভোর সাড়ে ৪ টে নাগাদ, কলকাতা পুরসভার ৮২ নম্বর ওয়ার্ডে চেতলার অন্তর্গত 1/3A পরমহংসদেব রোডে একটি তিনতলা বাড়ির একদম ওপরের অংশের বারান্দার একটা অংশের কার্নিশ ভেঙে পড়ে ফুটপাতের ওপর। ভোরবেলা ঘটনা ঘটায় আশেপাশে কোন মানুষ ছিল না। তাই বড়োসড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে জানিয়েছে পুলিশ।। কোন আহত বা প্রাণহানির সম্ভাবনা নেই। তবে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি গাড়ির ক্ষতি হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।

কয়েকদিন আগে গার্ডেনরিচে নির্মীয়মান বহুতল ভেঙে ১২ জনের মৃত্যুর ঘটনা ঘটে আহত এর সংখ্যা ছিল একাধিক। এরপরে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম এর ওয়ার্ডেই এই ঘটনায় চাঞ্চল্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.