কলকাতা

ফের পথ দুর্ঘটনা শহরে, লরির ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর

দক্ষিণ কলকাতার কুদঘাট অঞ্চলের ইটখোলা ঝিলের সামনের ঘটনা। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বেপরোয়া লরির ধাক্কায় প্রাণ গেল এক যুবতীর। গুরুতর আহত অবস্থায় বাইকের পেছনে যিনি বসেছিলেন তাকে এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কুদঘাট বাজার থেকে ইটখোলা মুখি স্কুটিটিকে ধাক্কা মারে লরিটি। ঘটনাস্থলে পৌঁছয় রিজেন্ট পার্ক থানার ওসি অরিজিৎ চ্যাটার্জি সহ বিশাল পুলিশবাহিনী।
কী কারনে দুর্ঘটনা তা তদন্ত করে দেখছে রিজেন্ট পার্ক থানার পুলিশ। ঘাতক লরিটিকে যাওয়া হয়েছে থানায়। যে জায়গায় ঘটনাটি ঘটে সেখানে সিসিটিভি নেই । ইটখোলা ঝিলের সামনের ফাঁকা মাঠে সিলিন্ডার বোঝাই লরি, গোডাউন রয়েছে এবং এই ঘাতক সেই গোডাউন থেকেই বেরিয়েছিল। লরির গতি বেশি থাকায় খালপাড়ের রেলিং রীতিমতো ভেঙে গিয়েছে। মদ্যপ অবস্থায় ছিলেন কিনা লরি চালক তা খতিয়ে দেখছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.